← Back to All Contributors
আম

আনু মুহাম্মদ

2 Published Works

Author · Contributor

আনু মুহাম্মদ অর্থনীতির অধ্যাপক, প্রাবন্ধিক। রাষ্ট্র, অর্থনীতি, সংস্কৃতি ও সামাজিক আন্দোলন বিষয়ে তাঁর প্রকাশিত একাধিক গ্রন্থের মধ্যে রয়েছে; বিশ্বায়নের বৈপরীত্য (২০০৩); সন্ত্রাস বিরোধী যুদ্ধ (২০১৭)।

Published Works

article Premium

বাংলার কৃষক আন্দোলন : অক্টোবর বিপ্লবের আগে ও পরে

অক্টোবর বিপ্লবের খবর যখন ভারতে এসে পৌঁছায় তখন একদিকে মুক্তিকামী অনেক মানুষ, বিশেষত তরুণদের উদ্দীপ্ত করে অন্যদিকে ব্রিটিশ শাসকদের ত্রস্ত করে তোলে। ব্রিটিশ-ভারতে কমিউনিস্ট পার্টি যখন গঠিত হয় তখন ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী বহু ধরনের তৎপরতা শাসকদের এমনিতেই ব্যতিব্যস্ত করে রাখছিল। অক্টোবর বিপ্লব ধ্বংস করতে যেসব সাম্রাজ্যবাদী শক্তি রাশিয়ার ওপর সশস্ত্র আক্রমণ চালিয়েছে তাদের মধ্যে ব্রিটিশ সরকারও ছিল। তাই ভারতে কমিউনিস্ট তৎপরতার বিষয়ে সরকারের আগাম সতর্কতা ছিল। সেজন্য প্রথমেই ধরপাকড় নিপীড়ন শুরু হয়। বইপ্রচারপত্রসহ সব ধরনের বিপ্লবগন্ধী তৎপরতা নিষিদ্ধ ছিল। এই অঞ্চলে কমিউনিস্ট আন্দোলনের গোড়াপত্তনকারীদের একজন কমরেড মুজফ্‌ফর আহমদ। তাঁর কাছ থেকে এসবের বহু খবর পাওয়া যায়।