← Back to All Contributors
ভর

ভাস্বতী রায়

1 Published Work

Author · Contributor

ভাস্বতী রায় সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্সেস, ক্যালকাতা থেকে সম্প্রতি স্নাতকোত্তর পর্বের পড়ালেখা শেষ করেছেন। রাজবংশী সমাজ, সংস্কৃতি ও সাহিত্য বিষয়ে গবেষণায় আগ্রহী।

Published Works

article Premium

আন্দোলনের অঙ্গ হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যম : প্রসঙ্গ রাজবংশী কামতাপুরী ভাষা আন্দোলন

বর্তমানে উত্তরবঙ্গ বলে পরিচিত যে ভূখণ্ডটি ভারতবর্ষ ও বাংলাদেশে বিস্তৃত সেই অঞ্চলের আঞ্চলিক গুণাবলির মধ্যে অন্যতম হল এর ভাষা-বৈশিষ্ট্য। ভারতবর্ষে এই ভাষা স্থানভেদে রাজবংশী ভাষা১, কামতাপুরী ভাষা২, সুরজাপুরী৩, দিনাজপুরী৪, কোচবিহারী৫, মোরঙ্গিয়া৬, কামতাবেহারি ভাষা৭, ও গোয়ালপাড়িয়া৮ ভাষা বলে পরিচিত। অন্যদিকে বাংলাদেশে এই ভাষা মূলত 'রংপুরী ভাষা' বা 'অম্পুরিয়া ভাষা' বলে সুপরিচিত। তবে উত্তরবঙ্গ ছাড়াও নেপাল-এর তরাই অঞ্চল৯, বিহার রাজ্যের পুরুলিয়া, কিষাণগঞ্জ অঞ্চল, আসাম রাজ্যের গোয়ালপাড়া, ধুবড়ি, গুয়াহাটি-মেঘালয় রাজ্যের কিছু অঞ্চল ও ভুটানের কিয়দংশে এই ভাষা স্থানীয় ভাষা। বর্তমান প্রবন্ধে আমি 'রাজবংশী কামতাপুরী' শব্দবন্ধ ব্যবহার করব এই দুই শব্দের জনপ্রিয়তার নিরিখে।