← Back to All Contributors
সব

সন্দীপ বন্দ্যোপাধ্যায়

1 Published Work

Author · Contributor

সন্দীপ বন্দ্যোপাধ্যায় কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের অধ্যাপক। গবেষণার বিষয় ইংরেজি এবং বাংলা সাহিত্যে সাম্রাজ্যবাদ ও পুঁজিবাদের সাহিত্যে প্রকৃতি এবং স্থানের কল্পনা, বস্তুবাদী সাহিত্যতত্ত্ব এবং নন্দনতত্ত্ব। প্রকাশিত গ্রন্থ স্পেস, ইউটোপিয়া অ্যান্ড ইন্ডিয়ান ডিকলোনাইজেশন (২০১৯)।

Published Works

article Premium

স্বপ্ন হলেও সত্যি: অসম্ভবের রাজনীতি প্রসঙ্গে

১৯৬৮ সালে পারি (Paris) যখন বিপ্লবী মাদকতায় আসক্ত, তখন শহরের দেওয়ালে একটি লেখা দেখা গিয়েছিল: “বাস্তবধর্মী হও। অসম্ভবের দাবি জানাও”। প্রথমদৃষ্টিতে বাক্যগুলি পরস্পরবিরোধী মনে হলেও, তার মর্মে কিন্তু একটা গূঢ় সত্য রয়েছে। তার কারণ, কোন ধরনের রূপান্তরমূলক রাজনীতি কার্যকর করার জন্য কী করা দরকার, কথাটি তারই নির্দেশ করে। রূপান্তরকামী রাজনীতির সূচনা হয় এক ভিন্ন জগৎ কল্পনা করে—এক ভিন্ন জগতের স্বপ্ন দেখে। আর সেই কল্পিত জগৎ শুধু ভিন্নই নয়, তা আমাদের দুনিয়ার চেয়ে আরও উৎকৃষ্ট মানের এবং আরও ন্যায়সঙ্গত। রাজনীতির পরের পদক্ষেপ হলো সেই স্বপ্নকে বাস্তবায়িত করা আমাদের ইহদুনিয়ার সামাজিক পরিবর্তনের মাধ্যমে। এই কল্পিত জগতের এক তাত্ত্বিক নাম আছে—“ইউটোপিয়া” বা কল্পস্বর্গ, আর কল্পস্বর্গীয় চিন্তাধারাকে গুণীজনেরা একধরনের সামাজিক স্বপ্ন বলে ব্যাখ্যা দিয়েছেন। রুথ লেভিটাসের মতে কল্পস্বর্গীয় স্বপ্ন “আরও ভালোভাবে জীবনযাপন করার এবং জীবনকে আরও উৎকৃষ্ট করার এক অধীর আকাঙ্ক্ষা”।১ আবার মার্ক্সবাদী দার্শনিক আর্নস্ট ব্লখ বলেন যে এই উন্নত বিশ্বের এবং উৎকৃষ্ট জীবনের আকাঙ্ক্ষা এক “আশার আদর্শ”২ দ্বারা পরিপূর্ণ। আমরা তাহলে বলতে প