← Back to All Contributors
সদ

স্থবির দাশগুপ্ত

1 Published Work

Author · Contributor

স্থবির দাশগুপ্ত পেশায় ক্যানসার চিকিৎসক, প্রাবন্ধিক । প্রকাশিত একাধিক গ্রন্থের মধ্যে রয়েছে পলিটিক্যাল ইকনমি অব (ব্রেস্ট) ক্যানসার (২০০৩); প্রবন্ধগ্রন্থ দখলসম্ভবা (২০২২)।

Published Works

article Premium

অভিঘাত প্রবল, প্রতিঘাত প্রবলতর হইবে

সম্পাদকের নির্দেশ/পরামর্শ/অনুরোধ-এর তাড়নায় বর্তমান রচনাটির জন্ম। শুনিলাম এবং বুঝিলামও, অতঃপর জনজীবনে ‘নভেল করোনা’র অভিঘাত লইয়া এই পত্রিকায় বিচিত্র অলঙ্কার ও ব্যাকরণে ভূষিত প্রবন্ধ/নিবন্ধের উজ্জ্বল সমাগম ঘটিবে। রচনা প্রকাশিত হইলে লেখকের পুলক জাগে, সম্পাদকও ভাবেন পরিশ্রম সার্থক – ইহাই দস্তুর। তবে পরিতাপের কথা এই যে, পত্রিকার ক্রেতা জুটিলেও পাঠক জুটিবে কিনা এমন সংশয় রহিয়া যায়, জুটিলেও তাহা যৎকিঞ্চিৎ – ইহাও আজিকার দস্তুর। তা ভিন্ন, লিখনশৈলীর অভিঘাতে সমাজজীবনে সচরাচর কোলাহল সূচিত হয় না, ব্যতিক্রম কোটিতে গুটিক। এই দেশ ‘স্মৃতি’ ও ‘শ্রুতি’র দেশ, তাহার রেশই ব্যাপ্ত হইয়া থাকে। তথাপি পাঠকের সহিত কথোপকথনের লোভ জাগে, তাই কালিকলম হইতে রচনাও অনন্তপ্রসবা।