← Back to All Contributors
রব

রঙিলী বিশ্বাস

2 Published Works

Author · Contributor

রঙিলী বিশ্বাস পেশায় অর্থনীতির অধ্যাপক/গবেষক। বাকি সময়টাতে লেখা আর গানে নিয়োজিত। তাঁর প্রকাশিত একাধিক গ্রন্থের মধ্যে রয়েছে হেপাজতে নিখোঁজ জাহাঙ্গীর (২০০৫); গণশুনানির পরে (২০১৬)।

Published Works

fiction Premium

বন্যা-পরিস্থিতি

সেতুর ওপর এ মুহূর্তে ওঠার ক্ষমতা নেই অহন নামের ছেলেটার সাতপুরুষের কিন্তু উঠে সামনে তাকালে দেখা যেত ঢেউয়ের চূড়া পাহাড়প্রমাণ। এতখানিই যে নাওভাঙা সেতুর গা ছুঁয়ে যে জলের স্রোত তাতে প্রায় সমুদ্রের আকার। ঢেউ এসে রেলিং-এ ঝাপটা মারছে। স্পিডবোট নিয়েও এগোনোর উপায় নেই। পেছোনোরও নয়। শুধু নাওভাঙা সেতু ছাড়িয়ে ৫০০ মিটার আর জয়ন্তীপুরের কাছে অল্প একটু জায়গায় পিচের এবড়ো-খেবড়ো রাস্তা জেগে আছে। ক’দিন আগেই খবরের কাগজে এই রাস্তায় সার সার দাঁড়ানো পচে-যাওয়া মাছের লরির নিচে বাচ্চাদের ঠাসাঠাসি আর দুর্গন্ধময় রাস্তার ওপরে হাজার দুই পরিবারের বাস, খাওয়া, শোয়ার কথা লিখেছিল অহনেরা। তার কাজ ছিল ছবি-তোলার। আর তার সহকর্মীর--লেখার।