← Back to All Contributors
কশ

কামিল শেদচিস্কি

1 Published Work

Author · Contributor

কামিল শেদচিস্কি পোলিশ শিক্ষার্থী। বাংলা চর্চার সঙ্গে প্রায় সাত বছর ধরে যুক্ত। ভার্‌ষাভা বিশ্ববিদ্যালয়ে ভারতবিদ্যায় স্নাতক হওয়ার পর বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগে স্নাতকোত্তর পর্বে পড়ালেখা করছেন। পোলিশ ভাষা থেকে বাংলায় অনূদিত তাঁর প্রকাশিত রচনার মধ্যে রয়েছে বলেশ্লাভ লেশিয়ানের গল্প ইয়ান প্রহেলিক (২0১৯, একলব্য); আধুনিক পোলিশ কবিতার দশানন (২0১৯, অনুষ্টুপ, শারদীয় সংখ্যা)।

Published Works

article Premium

হঠাৎ বাংলা কেন? মোহ, কাম, বিস্ময় নিয়ে দুটি খসড়া

বিগত তিন বছর ধরে, যবে থেকে পড়তে এসেছি পশ্চিমবঙ্গে, রাস্তাঘাটে বিভিন্ন লোকজনের মুখ থেকে অনেকবার শুনে চলেছি একটি অন-অপ্রাসঙ্গিক প্রশ্ন --- হঠাৎ বাংলা কেন? এই প্রশ্নটির মধ্যে অন্তর্ভুক্ত যে আকস্মিকতা, তা প্রায়শই আমাকে নিরস্ত্র করে তোলে, কারণ আমার কাছে এর যথার্থ কোনও উত্তরই নেই। যতবার বোঝানোর চেষ্টা করি যে, হঠাৎই তো কিছু হয় না, এবং আমার বাংলা শেখার পেছনে কত শত খুদে কারণ লুকিয়ে আছে, যেগুলি আলাদা আলাদা করে ব্যাখ্যা করতে গেলে দেখা যাবে একটি প্যাঁচালো ও সূক্ষ্ম সম্পর্কের জাল, ততবার আমার শ্রোতা ঈষৎ ধৈর্যচ্যুত হয়ে গল্পটাকে খাটো করার জন্য আচমকাই জিজ্ঞেস করে ওঠেন---তাহলে রবীন্দ্রনাথের জন্য?