← Back to All Contributors
বর

বিধান রিবেরু

1 Published Work

Author · Contributor

বিধান রিবেরু চলচ্চিত্র সমালোচক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতা করছেন। বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্রোৎসবে বিচারকের দায়িত্বও পালন করেছেন। প্রকাশিত একাধিক গ্রন্থের মধ্যে রয়েছে 'চলচ্চিত্র পাঠ সহায়িকা' 'বলিউড বাহাস'।

Published Works

article Premium

শতবর্ষে মৃণাল রাজপথ থেকে পরিবার: সত্যের সন্ধানে মৃণাল

রাজনৈতিক চলচ্চিত্র নির্মাণের চেয়ে চলচ্চিত্রকে রাজনৈতিকভাবে নির্মাণের প্রয়াসটাই বেশি চোখে পড়ে মৃণাল সেনের বেলায়। এর কারণ তিনি যে সময়ের ভেতর দিয়ে বেড়ে উঠেছেন, সেই সময়টি ছিল ক্রান্তিকাল, ঔপনিবেশিক শক্তিকে পরাজিত করতে চাওয়া জাতীয়তাবাদী চেতনার উত্থানপর্ব। মৃণাল সেন জন্মেছিলেন ১৯২৩ সালের বাংলাদেশে, ফরিদপুর অঞ্চলে। তাঁর বয়স যখন আট, তখন বঙ্কিমচন্দ্রের ‘বন্দে মাতরম’ গান গেয়ে মিছিলে অংশগ্রহণের দায়ে আটক হন তিনি। পুলিশের জিম্মায় ঘণ্টাখানেক থাকার পর রেহাই পান, নেহাতই বয়স কম বলে। রাজনৈতিক দীক্ষা তিনি পেয়েছিলেন আইনজীবী বাবার কাছ থেকে। সে সময়কার বিপ্লবী, স্বাধীনতা সংগ্রামীদের আইনি সহায়তা দিতেন মৃণাল সেনের বাবা দীনেশচন্দ্র সেন।