← Back to All Contributors
দম

দেবজ্যোতি মণ্ডল

1 Published Work

Author · Contributor

দেবজ্যোতি মণ্ডল কবি। দিল্লির বি আর আম্বেদকর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সঙ্গে যুক্ত। তাঁর প্রকাশিত একাধিক কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে কোনো হেমন্তের সন্ধ্যায় ব্যাঙ্গমা যা যা বলেছিল (২০১১); ত্বকের চঞ্চলতা পোস্টকার্ড উলটে দিতে থাকে (২০১৬)।

Published Works

article Premium

কবিতা, ভাবনা, জীবনানন্দ

সততা-অসততা বলতে, সত্য এবং মিথ্যা বলতে ঠিক কী বোঝায় সে-সম্পর্কে কাজ চলবার মতো ধারণা আমাদের সকলের আছে। কাজ-চলতি সেই বোঝাপড়ার কোনও এক গভীরতায় ধরা পড়ে সত্য এবং সাক্ষ্যের নিবিড় সম্পর্ক। যা বাস্তব—ঘটমান বা অস্তিত্ববান—তার যথাযথ ও অবিকৃত বর্ণনাকে আমরা চিহ্নিত করি সত্যবচন বলে। আদালতের আইনে আমরা আস্থা রাখতে পারি বা না পারি, মানুষের নিয়মকানুনের, তার আন্তরিক নিয়মানুবর্তিতার ভিতজমি তৈরি হয় অস্তিত্ব ও তার বাণীরূপের এই সুস্থির সম্পর্কের মধ্য দিয়ে। আমরা ভাবতে পারি যে এই সুস্থিরতাকে পূর্বাপর বিঘ্নিত করে নয়, কিন্তু এরই অল্প পাশ দিয়ে, খানিকটা গা-আলগা দিয়ে কবিতার জন্ম হয়।